২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্ব জনসংখ্যা দিবসে নানা আয়োজন

'প্রতিটি জন্মই হোক পরিকল্পিত'- এই স্লোগানকে সামনে রেখে রোববার সারা বিশ্বের মতো বাংলাদেশও বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন করছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2010, 05:31 AM

Updated : 25 Aug 2022, 01:43 PM

ঢাকা, জুলাই ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- 'প্রতিটি জন্মই হোক পরিকল্পিত'- এই স্লোগানকে সামনে রেখে রোববার সারা বিশ্বের মতো বাংলাদেশও বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন করছে। দিবসটি উপলক্ষে সকালে জাতীয় যাদুঘর থেকে ওসমানি স্মৃতি মিলনায়তন পর্যন্ত বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক শোভাযাত্রার নেতৃত্ব দেন। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাণী দিয়েছেন। বাংলাদেশে বিশ্ব জনসংখ্যা দিবসের মূল অনুষ্ঠান আয়োজন করা হয়েছে ওসমানী স্মৃতি মিলনায়তনে। বেলা সাড়ে ১১টার দিকে এ অনুষ্ঠান শুরু হওয়ার কথা। এতে প্রধান অতিথি রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান। দিনের অন্য কর্মসূচির মধ্যে আছে- আলোচনা সভা, চলচ্চিত্র প্রদর্শনী, বিশেষ স্বাস্থ্যসেবা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পরিবার পরিকল্পনা মিডিয়া অ্যাওয়ার্ড-২০১০ প্রদান ইত্যাদি। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়সহ বিভিন্ন সংগঠন এসব কর্মসূচির আয়োজক। দিবসটি উপলক্ষে পরিবার পরিকল্পনা অধিদপ্তর স্মরণিকা, লিফলেট, ব্রোশিউর ও পোস্টার প্রকাশ করছে। বিশেষ অনুষ্ঠান স