ঢাকা, জুলাই ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আন্তর্জাতিক একটি সম্মেলনে যোগ দিতে দক্ষিণ কোরিয়ার রাজধানী সউল যাচ্ছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
এজন্য শনিবার রাত ১১টা ৫৫ মিনিটে ঢাকা ত্যাগ করার কথা রয়েছে তার।
এ বিষয়ে শনিবার এক তথ্যবিবরণীতে জানানো হয়, অর্থমন্ত্রী সউলে অনুষ্ঠেয় 'বিশ্বমন্দার প্রেক্ষাপটে এশীয় দেশগুলোর চালিকাশক্তির ভূমিকা' বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে যোগদান করবেন।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান মন্ত্রীর সফরসঙ্গী হিসেবে থাকছেন।
সফর শেষে আগামী ১৮ জুলাই অর্থমন্ত্রী দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/১২৪৭ ঘ.
bdnews24