ব্রাহ্মণবাড়িয়া, জুলাই ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা সদরের পুরাতন বাজারের একটি পুকুর থেকে শনিবার সকালে একজনের লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত পাপ্পু মিয়ার (৩৫) বাসাও পুরাতন বাজার এলাকায়।
কসবা থানার ওসি জহিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পুকুরের পানিতে পাপ্পু মিয়ার লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। এরপর সকাল ১০টার দিকে তার লাশ উদ্ধার করা হয়।
পাপ্পুর মৃত্যুর কারণ উদঘাটনে তদন্ত শুরু হয়েছে বলেও তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/১১৪৬ ঘ.
bdnews24