রাঙামাটি, জুলাই ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাঙামাটির লংগদু উপজেলায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির বিদ্রোহী গ্র"পের এক কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার সকাল ১১টার দিকে উপজেলার ভূঁইয়াছড়া ও মানিক্যা পাড়ার মধ্যবর্তী স্থানে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহতের নাম- প্রকাশ চাকমা (২৫)। তার বিস্তারিত পরিচয় জানাতে পারেনি পুলিশ।
লংগদু থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রহিম সাংবাদিকদের জানান, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির বিদ্রোহী গ্র"পের কয়েকজন সদস্য উপজেলার দুর্গম এলাকা ভূঁইয়াছড়া ও মানিক্যপাড়ার মধ্যবর্তী স্থানে জড়ো হলে আগে থেকে ওঁৎ পেতে থাকা একদল দুর্বৃত্ত তাদের লক্ষ্য করে গুলি করে।
এতে ঘটনাস্থলেই প্রকাশ চাকমা মারা যান।
এসআই জানান, খবর পেয়ে পুলিশ ও সেনা সদস্যদের একটি দল লাশ উদ্ধার করতে ঘটনাস্থলে গেছে। তারা ফিরে না আসা পর্যন্ত বিস্তারিত কিছু বলা যাচ্ছে না।
লংগদু উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফাজ্জল হোসেন সন্ত্রাসীদের গুলিতে এক জন নিহত হওয়ার বিষয়টি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেছেন।
শান্তিচুক্তির পক্ষের জনসংহতি সমিতির (জেএসএস) অভ্যন্তরীণ কোন্দল ও বিরোধী ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এর বিরোধে রাঙমাটিতে গত কয়েক মাসে বেশ কয়েকজন মারা গেছেন।
১৯৯৭ সালে ২ ডিসেম্বর আওয়ামী লীগ সরকারের সঙ্গে স্বায়ত্তশাসনের দাবিতে লড়াইরত শান্তি বাহিনীর শান্তিচুক্তি হয়।
এরপর জনসংহতি নামে প্রকাশ্যে রাজনীতি শুরু করে সন্তু লারমার নেতৃত্বাধীন গ্র"পটি। তবে শান্তিচুক্তির বিরোধিতা করে আরেকটি অংশ ইউপিডিএফ গঠন করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০২৬ ঘ.
bdnews24