ঢাকা, জুলাই ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-ব্রিটেনের রাণী দ্বিতীয় এলিজাবেথ বাংলাদেশে নারীর ক্ষমতায়ন ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানের অগ্রযাত্রায় সন্তোষ প্রকাশ করেছেন।
বাংলাদেশের জনগণকে শুভেচ্ছাও জানান রাণী।
বৃহস্পতিবার নিউ ইয়র্কে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
মঙ্গলবার জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণের পর এক সংবর্ধনা অনুষ্ঠানে রাণীর সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের সময় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ড. এ কে আব্দুল মোমেন তাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভেচ্ছা পৌঁছে দেন।
তিনি সার্ক দেশগুলোর উন্নয়ন,অগ্রগতি সম্পর্কেও রাণী এলিজাবেথকে অবহিত করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এইচএ/০১৫০ ঘ.
bdnews24