ঢাকা, জুলাই ০৭ (বিডিনিউজ টোয়েন্টফোর ডটকম)- রাজধানীর মাতুয়াইল থেকে পুলিশ এক গাড়ি চালকের লাশ উদ্ধার করেছে।
নিহত সফি উদ্দিন (৪০) কাচপুর এলাকার আজিজ হাওলাদারের মাইক্রোবাস চালাতেন।
বুধবার সকাল ১০টায় লাশ উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
ডেমরা থানার উপ-পরিদর্শক নাসির উদ্দিন জানান, নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তাকে জবাই করে হত্যা করা হয়েছে।
নিহতের ভাই বাহাউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সফি উদ্দিন ২০/২২ দিন আগে চাকরি নেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/ডিডি/এইচএ/২৩৩৫ ঘ.
bdnews24