রাজশাহী, জুলাই ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একই স্থানে একই সময়ে ছাত্রলীগের দুই গ্র"প সভা আহ্বান করায় রাজশাহীর বাঘা উপজেলা সদরে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।
বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহরিয়ার ফিরোজ এক আদেশে উপজেলা প্রশাসন ডাক বাংলো চত্বর ও আশপাশের এলাকায় সন্ধ্যা ৭টা পর্যন্ত সব ধরনের কর্মসূচি নিষিদ্ধ করেন।
বাঘা থানার ওসি আমিনুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার বেলা ১১টায় স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নেতা লায়েব উদ্দিন লাভলু সমর্থিত ছাত্রলীগের একটি গ্র"প ডাক বাংলো মাঠে বর্ধিত সভা ডাকে।
সভা শুরুর আগে আগে বাঘা পৌর মেয়র আক্কাস আলী সমর্থিত ছাত্রলীগের অপর পক্ষ একই স্থানে সমাবেশের ঘোষণা দেয়। এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
ওসি জানান, উপজেলা সদরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৯০৮ ঘ.
bdnews24