ময়মনসিংহ, জুলাই ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এক সড়ক দুর্ঘটনায় বৃহস্পতিবার মহিলাসহ দুই জন নিহত হয়েছে। আহত হয়েছেন আরো ১০ জন।
ত্রিশাল পৌর এলাকায় দরিরামপুর উজানপাড়ায় বৃহস্পতিবার ভোরে এ দুর্ঘটনা ঘটে।
ত্রিশাল থানার ওসি ফিরোজ তালুকদার জানান, ঢাকা থেকে শেরপুরগামী সিমেন্ট ভর্তি একটি ট্রাক উজানপাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে উল্টে গেলে ঘটনাস্থলে এক মহিলাসহ দুইজন মারা যায়। তাদের পরিচয় জানা যায়নি।
আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ও ত্রিশাল স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৬১৮ঘ.
bdnews24