২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে বাস-মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ২

সিলেটের বালাগঞ্জ উপজেলায় বুধবার বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে দুই জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো পাঁচ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2010, 08:33 AM

Updated : 25 Aug 2022, 01:29 PM

সিলেট, জুলাই ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটের বালাগঞ্জ উপজেলায় বুধবার বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে দুই জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো পাঁচ জন। নিহতরা হলেন- মাইক্রোবাসের চালক সুরত আলী (২৫) ও যাত্রী শামসুন্নাহার (২৮)। সকাল ১০ টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নাজির বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান সিলেট হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) সোহরাব হোসেন। তিনি বলেন, সকাল ১০ টার দিকে নাজির বাজার এলাকায় সিলেট থেকে কুমিল্লাগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হয় সুরত আলী ও শামসুন্নাহার। পরে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তাদের মৃত্যু হয়। আহতদের পরিচয় জানা যায়নি। তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান সোহরাব হোসেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/আরএ/১৪২৯ঘ.