চট্টগ্রাম, জুলাই ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম নগরীর খুলসি থানার একটি রেস্তোরাঁ থেকে মঙ্গলবার বিকেলে জামায়াতে ইসলামির একজন নেতাসহ আরও ২৫ জনকে আটক করেছে পুলিশ।
আটক সকলেই জামায়াত ও এর অঙ্গ সংগঠন ইসলামী ছাত্র শিবিরের নেতা-কর্মী।
আটককৃতদের মধ্যে চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মাহফুজুর রহমান রয়েছেন।
খুলশি থানার ওসি ইফতেখার হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বলেন, "বিকেল সোয়া ৪টার দিকে তাভা রেস্তোরাঁয় বৈঠকের করার সময় তাদের আটক করা হয়। তারা সবাই জামায়াত ও ইসলামী ছাত্র শিবিরের নেতা-কর্মী।"
রোববার আগ্রাবাদ এলাকায় ভাংচুরের ঘটনায় গত দুদিনে অন্তত ১৪২ জনকে গ্রেপ্তার করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমইউএস/কেএমএস/১৯১০ ঘ.
bdnews24