২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে ডুয়েট ছাত্রদের ভাংচুর, অবরোধ

ঢাকা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) ছাত্রকে ধাক্কা দিয়ে বাস থেকে নামানোর জেরে ছাত্ররা ভাংচুর, অগ্নিসংযোগ ও সড়ক অবরোধ করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2010, 06:26 PM

Updated : 25 Aug 2022, 01:19 PM

গাজীপুর, জুলাই ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) ছাত্রকে ধাক্কা দিয়ে বাস থেকে নামানোর জেরে ছাত্ররা ভাংচুর, অগ্নিসংযোগ ও সড়ক অবরোধ করেছে। সোমবার রাত সোয়া ১০টার দিকে এ ঘটনা ঘটে। দমকল বাহিনীর সদস্যরা রাত ১১টার দিকে আগুন নেভায়। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার পর ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়েছে। জয়দেবপুর থানার উপ-পরিদর্শক সাইদুর রহমান জানান, জেলা শহর থেকে গাজীপুর পরিবহনের একটি বাসে ডুয়েটের চার ছাত্র ক্যাম্পাসে যাচ্ছিল। ডুয়েট গেইটে নামতে চাইলে গাড়ি না থামিয়ে দু'জনকে ধাক্কা দিয়ে ফেলে দেয় বাসের সহকারী। অপর দু'জনকে গেইট থেকে আরো দূরে নিয়ে নামায়। এতে মেকানিক্যাল বিভাগের ছাত্র সোহেল রানা আহত হয়। এ খবর ক্যাম্পাসে গেলে বিক্ষুদ্ধ ছাত্ররা ওই পরিবহনের দু'টি বাসের জানালার কাচ ভাংচুর করে। এছাড়া বাসের সিট ও টিকিট কাউন্টারের মালপত্র ঢাকা-শিমূলতলী সড়কে ফেলে তাতে আগুন দিয়ে সড়ক অবরোধ করে। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে ৪৫ মিনিট পর যান চলাচল স্বাভাবিক হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০১৫ ঘ.