২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিরপুর-আজিমপুর রুটে বিআরটিসির স্কুল বাস সার্ভিস

আগামী ১৫ জুলাই থেকে মিরপুর ১২-আজিমপুর রুটে বিআরটিসির স্কুল বাস সার্ভিস চালু হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2010, 02:51 PM

Updated : 25 Aug 2022, 01:20 PM

ঢাকা, জুলাই ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী ১৫ জুলাই থেকে মিরপুর ১২-আজিমপুর রুটে বিআরটিসির স্কুল বাস সার্ভিস চালু হবে। সোমবার এক সরকারি তথ্যবিবরণীতে এ কথা জানানো হয়। স্কুল ও কলেজ শিক্ষার্থীরা এ বাসে যাতায়াত করতে পারবে। মিরপুর ১২ (পল্লবী), মিরপুর ১১, মিরপুর ১০, মিরপুর ১, দারুস সালাম ক্রসিং, কল্যাণপুর, শ্যামলী, কলেজগেট, আসাদগেট, রাসেল স্কয়ার, সায়েন্স ল্যাবরেটরি, নীলক্ষেত, গার্হস্থ্য অর্থনীতি কলেজ, আজিমপুর দিয়ে এ বাস চলাচল করবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএ/২০৪৬ ঘ.