ঢাকা, জুলাই ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০০৮-০৯ সেশনের মাস্টার্স প্রথম পর্বে (নিয়মিত কোর্সে) ভর্তির আবেদনপত্র মঙ্গলবার থেকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।
সোমবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
১৫ জুলাইয়ের মধ্যে ওয়েবসাইট থেকে আবেদনপত্র ডাউনলোড করে তা কম্পিউটারে পূরণ করে একটি প্রিন্ট কপি, নির্ধারিত আবেদন ফি, নিবন্ধন ফি এবং প্রয়োজনীয় কাগজপত্র সংশ্লিষ্ট কলেজে জমা দিতে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
কোনো কলেজে আবেদন করতে কলেজ কর্তৃপক্ষের পূর্বানুমতি নিতে হবে।
এমএ ও এমএসএস'র শিক্ষার্থীদের িি.িহঁ-নধ.রহভড়, এমবিএস'র শিক্ষার্থীদের িি.িহঁ-নংপ.রহভড়, এবং এমএসসি'র শিক্ষার্থীদেরকে িি.িহঁ-ননং.রহভড় ওয়েবসাইট থেকে আবেদনপত্র সংগ্রহ করতে হবে।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অনাগ্রহী বা মেধা তালিকায় পিছিয়ে থাকা শিক্ষার্থীরা আসন খালি থাকা সাপেক্ষে ২৭ জুলাই পর্যন্ত অন্য কলেজে ভর্তি হতে পারবে। এ ছাড়া ৭ আগস্ট পর্যন্ত বিলম্ব ফিসহ ভর্তির সুযোগ রয়েছে।
২০ জুলাই থেকে মাস্টার্সের ক্লাস শুরু হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএ/১৮২৬ ঘ.
bdnews24