২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তরায় ডাকাতি, বাসার মালিককে গুলি

রাজধানীর উত্তরায় এক বাসায় ডাকাতি হয়েছে। ডাকাতরা ওই বাসার মালিককে গুলি করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2010, 08:22 AM

Updated : 25 Aug 2022, 01:22 PM

ঢাকা, জুলাই ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর উত্তরায় এক বাসায় ডাকাতি হয়েছে। ডাকাতরা ওই বাসার মালিককে গুলি করেছে। আহত খায়রুল বাশার (৪২) উত্তরা রাজউক মডেল স্কুল এন্ড কলেজের কম্পিউটার বিভাগের সহকারি প্রভাষক। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে উত্তরা বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। খায়রুল বাশারের ভাই কামরুল হাসান সাংবাদিকদের জানান, সোমবার ভোর রাতে উত্তরার ৬নং সেক্টরের ১ নং রোডের ৫৫ নম্বর বাসার দ্বিতীয় তলার বারান্দার কেলাপসিবল গেটের তালা ভেঙ্গে ডাকাতরা বাড়িতে প্রবেশ করে। অস্ত্রের মুখে বাড়ির সবাইকে জিম্মি করে ডাকাতরা স্বর্ণালংকার, নগদ টাকা ও মূল্যবান জিনিসপত্র লুট করে। বাসার লোকজন চিৎকার করলে ডাকাতরা খায়রুল বাসারের পায়ে গুলি করে পালিয়ে যায়। ডাকাতরা বাড়িটি থেকে ১ লাখ ৬২ হাজার নগদ টাকা, ৫৫ ভরি স্বর্ণালঙ্কার ও দুটি মোবাইল সেট নিয়ে গেছে। পরে পুলিশ এসে খায়রুল বাসারকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। উত্তরা থানার উপ-পরিদর্শক আবদুর রহিম জানান, এ ঘটনায় অজ্ঞাত আসামীদের দায়ী করে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/কেএমএস/১৪১৪ ঘ.