কক্সবাজার, জুলাই ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কক্সবাজার সদর উপজেলার ছনখোলা এলাকায় রোববার জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে মহিলাসহ ২০ জন আহত হয়েছে।
আহতদের মধ্যে দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ও ১১ জনকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাকিদের স্থানীয় ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
কক্সবাজার মডেল থানার ওসি প্রদীপ কুমার দাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, উপজেলার পিএমখালী ইউনিয়নের ছনখোলা এলাকায় বিরোধপূর্ণ একটি জমির দখল নিয়ে দুপুরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে।
আহতদের মধ্যে আছেন- জাফর আলম (৫০),করিম উল্লাহ (৪৫), কাজল (২২), ফজলুল কাদের (১৮), ওমর ফারুক (২২), মালিয়া খাতুন (৪৫), রিনা আকতার (১৭), সামিনা আকতার (২৫), রোজিনা আক্তার, ছেনোয়ারা বেগম ও রোকসানা আক্তার, নবী আলম (২৬) ও মুজিবুল আলম (৩৫)।
অবস্থার অবনতি হওয়ায় জাফর ও করিমকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ ঘটনায় থানায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি বলে জানান ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/এমএসবি/২১২৬ ঘ.
bdnews24