২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুন্দরবনে বাঘের আক্রমণে জেলে নিহত

সুন্দরবনে রোববার বাঘের আক্রমণে এক জেলের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2010, 03:22 PM

Updated : 25 Aug 2022, 01:16 PM

সাতক্ষীরা, জুলাই ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুন্দরবনে রোববার বাঘের আক্রমণে এক জেলের মৃত্যু হয়েছে। নিহত অজিয়ার সানা অজির (৩৫) বাড়ি জেলার শ্যামনগর উপজেলার দাঁতনেখালি গ্রামে। সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনি স্টেশন কর্মকর্তা রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে আজিসহ কয়েকজন জেলে মাছ ধরার জন্য বনের ভেতরে যান। দুপুরে বনের কলাগাছিয়া ফরেস্ট স্টেশন এলাকার ধানঘোরা খালে মাছ ধরার সময় অজিয়ারকে বাঘে নিয়ে যায়। গ্রামবাসীদের সহায়তায় বনবিভাগের সদস্যরা বিকালে তার ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/ডিডি/২১১৯ ঘ.