ঢাকা জুলাই ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর দক্ষিণখানে একজন পোশাককর্মীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ তার স্বামীকে আটক করেছে।
রোববার সকালে রাজধানীর দক্ষিণখান এলাকার ইসমাইলের পোশাক কারখানার পেছন থেকে নিলুফা আক্তার (২৬) নামের এই শ্রমিকের মৃতদেহ উদ্ধার করা হয়। তিনি একটি তিনি একটি পোশাক কারখানায় কাজ করতেন।
পুলিশ বলেছে, তারা ধারণা করছেন নিলুফারকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
দক্ষিণখান থানার উপ-পরিদর্শক (এসআই) হাসানুজ্জামান সাংবাদিকদের জানান, নিলুফা শনিবার রাত থেকে নিখোঁজ বলে তার স্বামী শিপলু দাবি করেছেন। তারা মোসাইলের জাপানী বাড়ি নামের একটি বাড়িতে ভাড়া থাকতেন।
রোববার সকালে বাড়ির কাছের একটি মাঠে তার মৃতদেহ পাওয়া যায়। গলায় ওড়না পেঁচানো ও হাত-পা বাঁধা ছিলো। চোখেও মলম জাতীয় কিছু দেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এমএসবি/১৯৩২ ঘ.
bdnews24