ঢাকা, জুলাই ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আরিফুর রহমান তরফদারকে সভাপতি ও ছালেহ আহমেদকে মহাসচিব করে বঙ্গবন্ধু ফিশারিজ পরিষদের ২৫ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি করা হয়েছে।
রোববার পরিষদের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
এতে বলা হয়, কমিটিতে মজিবুর রহমান সিনিয়র সহ-সভাপতি, কেএম আব্দুল মান্নান ও এবিএম জাহিদ হাবিবকে সহ-সভাপতি, এসএম শামছুর রহমান ও আব্দুর রেজ্জাককে যুগ্ম মহাসচিব, রফিকুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক, নাসিমা সুলতানাকে কোষাধ্যক্ষ, হাবিবুর রহমানকে দপ্তর সম্পাদক ও ড. নির্মল চন্দ্র রায়কে প্রচার ও প্রকাশনা সম্পাদক নির্বাচন করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ২০০৯ সালের ৪ জানুয়ারি বঙ্গবন্ধুর আর্দশে অনুপ্রাণিত মৎস্য অধিদপ্তরের কর্মকর্তাদের সমন্বয়ে একটি আহবায়ক কমিঠির মাধ্যমে এ সংগঠনটি প্রতিষ্ঠিত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/১৮২৪ঘ.
bdnews24