২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মনাকষা সীমান্তে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা সীমান্ত এলাকা থেকে বিডিআর একটি আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2010, 05:43 AM

Updated : 25 Aug 2022, 01:19 PM

চাঁপাইনবাবগঞ্জ, জুলাই ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা সীমান্ত এলাকা থেকে বিডিআর একটি আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করেছে। শনিবার দিবাগত মধ্যরাতে এগুলো উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কেউ গ্রেফতার হয়নি। চাঁপাইনবাবগঞ্জ ৩৯ রাইফেল ব্যাটালিয়নের অপারেশন অফিসার মেজর নজরুল ইসলাম জানান, শনিবার দিবাগত রাত পৌনে ১টার দিকে শিবগঞ্জের মনাকষা ইউনয়নের রানীনগর গ্রামে সীমান্ত এলাকায় সন্দেহভাজন কয়েকজনকে দেখে মনাকষা সীমান্ত ফাঁড়ির বিডিআর টহল দল তাদের ধাওয়া করে। এ সময় তারা আম বাগানে একটি ব্যাগ ফেলে পালিয়ে যায়। বিডিআর সদস্যরা ওই ব্যাগ তল্লাশি করে ১টি বিদেশী পিস্তল, ১টি ম্যাগজিন ও ২ রাউন্ড গুলি উদ্ধার করে। এ ব্যাপারে শিবগঞ্জ থানায় মামলা দায়ের করেছে বিডিআর। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১১৩৭ ঘ.