২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি

ঢাকার সাভারে এক ব্যবসায়ীর বাড়িতে শনিবার রাতে ডাকাতি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2010, 06:02 PM

Updated : 25 Aug 2022, 01:12 PM

সাভার, জুলাই ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার সাভারে এক ব্যবসায়ীর বাড়িতে শনিবার রাতে ডাকাতি হয়েছে। সাভার থানার কাছে আই/৫ ব্যাংক কলোনি মহল্লায় এ ডাকাতি হয়। ডাকাতরা নগদ টাকা, স্বর্ণালংকারসহ প্রায় পাঁচ লাখ টাকার মালামাল লুট করেছে। ব্যবসায়ী আব্দুর রহমান জানান, রাত ৯টার দিকে ৭/৮ জন সশস্ত্র ডাকাত তাদের তৃতীয় তলার ঘরে ঢোকে। অস্ত্রের মুখে সবাইকে আটকে রেখে তারা নগদ দেড় লাখ টাকা, আট ভরি স্বর্ণালঙ্কার, দু'টি মোবাইল ফোন সেটসহ প্রায় পাঁচ লাখ টাকার মালামাল নিয়ে যায়। সাভার থানার উপ-পরিদর্শক হুমায়ুন কবীর বলেন, কয়েকজন হিরোইনসেবী বাসায় ঢুকে টাকা ও স্বর্ণালংকার লুট করেছে। ডাকাতির এজাহার দিলে মামলা নেওয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩২৫ ঘ.