চট্টগ্রাম, জুলাই ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বন্দরে বিদেশি জাহাজে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ওয়াচম্যান নিয়োগে নিয়মনীতি মানা হয়নি বলে অভিযোগ উঠেছে।
শনিবার দুপুরে নগরীর প্রেসক্লাব মিলনায়তনে বন্দর মেরিন কন্ট্রাকটর অ্যাসোসিয়েশনের এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়।
লিখিত বক্তব্যে অ্যাসোসিয়েশনের সভাপতি আবদুল খালেক চৌধুরী অভিযোগ বলেন, নৌ-পরিবহনমন্ত্রী, চট্টগ্রাম বন্দরের কতিপয় উর্ধতন কর্মকর্তা ও কিছু শ্রমিক নেতা বন্দরের বিদেশি জাহাজে ওয়াচম্যান নিয়োগে কোটি কোটি টাকার বাণিজ্য করেছেন।
সম্মেলনে স
bdnews24