বরিশাল, জুলাই ০৩ (বিডিনিউজ টোয়েনটিফোর ডটকম)- বরিশালের কাউনিয়ার কালাখার বাড়ি এলাকা থেকে শুক্রবার রাতে অস্ত্রসহ একজনকে আটক করেছে র্যাব।
আটক মেহেদী হাসান মুরাদ (৩৫) ইতোপূর্বে ক্রসফায়ারে নিহত শীর্ষ সন্ত্রাসী সুহাদের বড়ভাই। তার কাছ থেকে একটি এলজি (বন্দুক) ও একটি রিভলবার উদ্ধার করা হয়েছে।
শনিবার সকালে কাউনিয়া থানায় অস্ত্র আইনে মামলা করে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।
বলে র্যাব-৮ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সুহাদের বাহিনীর সদস্যদের নিয়ে সহিংস কর্মকাণ্ড চালানোর চেষ্টা করছে এমন খবর পেয়ে র্যাব সদস্যরা মুরাদকে তার বাড়ি থেকে আটক করে।
পরে তার স্বীকারোক্তি অনুযায়ী বাড়ির পাশে মাটির নিচে লুকিয়ে রাখা পলিথিন মোড়ানো অবস্থায় অস্ত্র উদ্ধার করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/ডিডি/২০৪৫ ঘ.
bdnews24