২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ম্যাজিস্ট্রেটকে উত্ত্যক্ত করায় কারাদণ্ড

মৌলভীবাজারে একজন মহিলা ম্যাজিস্ট্রেটকে উত্ত্যক্ত করায় বৃহস্পতিবার এক যুবককে তিন মাসের কারাদণ্ড দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2010, 05:27 PM

Updated : 25 Aug 2022, 01:06 PM

মৌলভীবাজার, জুলাই ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মৌলভীবাজারে একজন মহিলা ম্যাজিস্ট্রেটকে উত্ত্যক্ত করায় বৃহস্পতিবার এক যুবককে তিন মাসের কারাদণ্ড দিয়েছে আদালত। দণ্ডপ্রাপ্ত আব্দুল বাছিতের বাড়ি জেলার কমলগঞ্জ উপজেলার বিক্রম কলস গ্রামে। জেলা প্রশাসক মো. মোস্তাাফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জেলা প্রশাসনের তথ্যকেন্দ্রে নির্বাহী বিভাগের ওই মহিলা ম্যাজিস্ট্রেটকে বাছিত গত কয়েকমাস ধরে কার্যালয়ে ও রাস্তায় নানাভাবে উত্ত্যক্ত করে আসছিলেন। জেলা প্রশাসক জানান, বৃহস্পতিবার দুপুরে বাছিত কার্যালয়ে ঢুকে ম্যাজিস্ট্রেটকে উত্ত্যক্ত করলে তাকে আটক এবং ১৮৬ ধারায় তিন মাসের কারাদণ্ড দিয়ে মৌলভীবাজার কারাগারে পাঠানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/এমএসবি/২৩২০ ঘ.