২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রশাসনে আরো রদবদল

প্রশাসনের চার যুগ্ম-সচিব ও নয় উপসচিবসহ ১৩ কর্মকর্তার পদে রদবদল করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2010, 03:47 PM

Updated : 25 Aug 2022, 01:07 PM

ঢাকা, জুলাই ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রশাসনের চার যুগ্ম-সচিব ও নয় উপসচিবসহ ১৩ কর্মকর্তার পদে রদবদল করা হয়েছে। বৃহস্পতিবার সংস্থাপন মন্ত্রণালয় এ সংক্রান্ত পৃথক আদেশ জারি করে। যুগ্ম-সচিবদের মধ্যে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) মইজুল শাহান খান এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ছবির আহমেদকে সেতু কর্তৃপক্ষের পরিচালক হিসেবে প্রেষণে নিয়োগ দেওয়া হয়। সেতু কর্তৃপক্ষের পরিচালক হিসেবে কর্মরত যুগ্মসচিব মোহাম্মদ আবদুল কাদেরকে ওএসডি করা হয়েছে। তাঁত বোর্ডের সদস্য মুহাম্মদ আবদুল হালিমকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব হিসেবে বদলি করা হয়। উপসচিবদের মধ্যে পাঁচজনকে বিভিন্ন অঞ্চলে আঞ্চলিক সেটেলমেন্ট কর্মকর্তার (জেএসও) পদে নিয়োগ করা হয়েছে। তাদের মধ্যে শিল্প মন্ত্রণালয়ের শামসুল আলমকে ঢাকা, পরিকল্পনা বিভাগের রেজাউল করিমকে টাঙ্গাইল, বগুড়া পল্লী উন্নয়ন একাডেমীর অতিরিক্ত মহাপরিচালক ফেরদৌস আলমকে বগুড়া, ঝালকাঠি জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দেলোয়ার হোসেনকে কুমিল্লা ও ময়মনসিংহ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সাইদুর রহমান খানকে যশোরের জেডএসও নিয়োগ দেওয়া হয়। ওএসডি উপসচিব কাজী কেএম মহিউল ইসলাম ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগের উপসচিব নাসরিন আকতার চৌধুরীকে লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক পদে প্রেষণে নিয়োগ ও পদায়ন করা হয়েছে। লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক মোসাম্মৎ হামিদা বেগমকে সংস্থাপন মন্ত্রণালয়ে ও সাবিহা পারভীনকে মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব পদে বদলি করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এইচএ/২১২৫ ঘ.