ঢাকা, জুলাই ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংশোধিত খসড়া 'বিজ্ঞান এবং প্রযুক্তি নীতিমালা, ২০১০' এর ওপর মতামত আহ্বান করা হয়েছে।
বৃহস্পতিবার বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।
নীতিমালাটি যুগোপযোগী করার লক্ষ্যে সর্বস্তরের জনগণের মতামত নেওয়ার জন্য খসড়া নীতিমালাটি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। ওয়েবসাইটের ঠিকানা www.mosict.gov.bd।
নীতিমালার বিষয়ে যে কোনো মতামত ই-মেইল ঠিকানা section10@mosict.gov.bd বরাবর অথবা অধিশাখা-১০, বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা- এই ঠিকানায় ডাকযোগে পাঠানোর অনুরোধ জানানো হয়েছে।
বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় ১৯৮৬ সালে প্রণীত জাতীয় বিজ্ঞান এবং প্রযুক্তি নীতিমালা সংশোধন করার জন্য গঠিত কমিটি স
bdnews24