ঢাকা, জুলাই ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - উরুগুয়ের আক্রমণভাগের তারকা দিয়েগো ফোরলান এড়িয়ে যেতে চেয়েছিলেন আর্জেন্টিনাকে। গ্র"প 'এ' তে চ্যাম্পিয়ন হয়ে ঠিকই এড়িয়ে গেছেন। কিন্তু এড়াতে পারেনি জার্মানি। তাদের খেলতে হবে আর্জেন্টিনার সঙ্গে। কিন্তু খেলার দু'দিন আগে জার্মানির প্রশিক্ষণে অংশ নেননি আক্রমণভাগের খেলোয়াড় লুকাস পোডোলস্কি ও মাঝ-মাঠের খেলোয়াড় মেসুত ওয়েজিল।
দলের কর্মকর্তারা বলছেন, পূর্ব সতর্কতার অংশ হিসেবে বৃহস্পতিবার তারা অনুশীলন করেননি। এর বেশি তারা আর কিছুই বলেননি।
এছাড়া চোট পাওয়ায় আক্রমণভাগের খেলোয়াড় কাউকাউও অনুশীলন করছেন না। তিনি অবশ্য অনুশীলন করছেন না আরো দু'দিন আগে থেকেই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৮৩৫ ঘ.
bdnews24