২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে 'বন্দুকযুদ্ধে' ডাকাত নিহত

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় র‌্যাব ও পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2010, 11:18 AM

Updated : 25 Aug 2022, 01:05 PM

ফরিদপুর, জুন ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় র‌্যাব ও পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছে। পুলিশ জানিয়েছে, বুধবার ভোররাত পৌনে ৪টার দিকে উপজেলার মানিকদহ ইউনিয়নের নাজিরপুর গ্রামে এ ঘটনা ঘটে। র‌্যাবের দাবি, নিহত ইমদাদ ফকির (৩৫) আন্তঃজেলা ডাকাত দলের সদস্য ছিলেন। এ বিষয়ে র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নাজিরপুরে পরিত্যক্ত একটি টিনশেড ঘরের পাশে ডাকাতরা বৈঠক করছে