২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এগার ঘণ্টা পর বরিশালে বাস ধর্মঘট প্রত্যাহার

প্রায় ১১ ঘণ্টা পর বরিশালের সঙ্গে ঢাকাসহ অভ্যন্তরীণ রুটের বাস ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2010, 11:59 AM

Updated : 25 Aug 2022, 01:01 PM

বরিশাল, জুন ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রায় ১১ ঘণ্টা পর বরিশালের সঙ্গে ঢাকাসহ অভ্যন্তরীণ রুটের বাস ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। জেলা প্রশাসক আরিফুর রহমান জানান, দুপক্ষের মধ্যে সমঝোতা হওয়ায় বরিশাল বাস মালিক সমিতি বিকালে সাড়ে ৫টার দিকে ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছে। মঙ্গলবার সকাল থেকে অনির্দিষ্টকালের এই বাস ধর্মঘট শুরু করে মালিক সমিতি। বরিশাল-২ আসনের সাংসদ মনিরুল ইসলাম মনি মালিক সমিতিকে উপেক্ষা করে উজিরপুর-সানুহার-সাতলা রুটে বাস সার্ভিস চালু করায় এ ধর্মঘটের ডাক দেওয়া হয় বলে জানান বরিশাল বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন। মালিক সমিতির নেতা আলমগীর হোসেন জানান, নগরীর নথুল