ঢাকা, জুন ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-প্রখ্যাত নজরুল সংগীত শিল্পী ফিরোজা বেগম সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
ফিরোজা বেগমের ছোট ছেলে শাফিন আহমেদ মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মা সুস্থ হয়ে বাসায় ফিরেছেন, ভালো আছেন।"
মায়ের জন্য সবার কাছে দোয়াও চেয়েছেন শাফিন।
শ্বাসকষ্ট এবং বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হলে গত ২৬ জুন ধানমণ্ডির জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে
ভর্তি করা হয় ৭৩ বছর বয়সী ফিরোজা বেগমকে।
হাসপাতালের মিডিয়া বিভাগের পরিচালক মাহবুবুল আলম বাবু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "তিনদিন চিকিৎসা শেষে সোমবার রাত ১১টার দিকে হাসপাতাল ত্যাগ করেন ফিরোজা বেগম।"
উপমহাদেশের গুণী এ শিল্পী ষাটের দশকে তাঁর সঙ্গীত জীবন শুরু করেন। তাঁর স্বামী সঙ্গীতপরিচালক ও সুরকার কমলদাশ গুপ্ত। তাদের দুই সন্তান হামিন আহমেদ ও শাফিন আহমেদ দেশের জনপ্রিয় ব্যান্ড সঙ্গীত শিল্পী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/এসএএ/১৫৪০ঘ.
bdnews24