২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কেসিসির একটি ওয়ার্ডে উপ-নির্বাচন মঙ্গলবার

খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) ২৪ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে উপ-নির্বাচন হবে মঙ্গলবার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2010, 01:50 PM

Updated : 25 Aug 2022, 12:57 PM

খুলনা, জুন ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) ২৪ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে উপ-নির্বাচন হবে মঙ্গলবার। ২০০৯ সালের ১১জুলাই এ ওয়ার্ডের কাউন্সিলর যুবলীগের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য শহীদ ইকবাল বিথার সন্ত্রাসীর গুলিতে নিহত হন। সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ হবে বলে জানান খুলনার উপ-নির্বাচন কমিশনার মো. মহসিন আলী। তিনি জানান, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন নিহত কাউন্সিলর বিথারের স্ত্রী রুনু রেজা, বিএনপি সমর্থিত প্রার্থী শমসের আলী মিন্টু, স্বতন্ত্র প্রার্থী আবু আরিফ টিটো, কামরুল ইসলাম ও শেখ জালাল উদ্দিন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯৪৪ ঘ.