চট্টগ্রাম, জুন ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-চট্টগ্রাম নগরীতে রোববার সকালে ট্রেন ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন গুরুতর আহত হয়েছেন।
বায়েজীদ থানাধীন অক্সিজেন এলাকায় সকাল আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
বায়েজীদ থানার ওসি এম সবুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, একটি পণ্যবাহী ট্রাক কোনো সিগন্যাল না মেনে রেল ক্রসিং অতিক্রম করতে চাইলে চট্টগ্রাম থেকে নাজিরহাটগামী ট্রেনটির সঙ্গে সংঘর্ষ হয়। এতে ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।
এতে ট্রেন চালক দেলোয়ার হোসেন (২৫) ও ট্রাকের সহকারি (পরিচয় পাওয়া যায়নি) গুরুতর আহত হয়।
তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ট্রাকটি আটক করা হয়েছে বলে জানান ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএ/১৬৪০ঘ.
bdnews24