২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরতাল: সিলেটে আ.লীগ- বিএনপি সংঘর্ষে আহত ১০

বিএনপি'র ডাকা সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল চলাকালে রোববার সিলেটে ওসমানীনগরের গোয়ালাবাজারে বিএনপি ও আওয়ামীলীগ কর্মীদের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2010, 10:27 AM

Updated : 25 Aug 2022, 12:54 PM

সিলেট, জুন ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি'র ডাকা সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল চলাকালে রোববার সিলেটে ওসমানীনগরের গোয়ালাবাজারে বিএনপি ও আওয়ামীলীগ কর্মীদের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। পুলিশ জানায়, দুপুর ১২ টার দিকে ছাত্রলীগকর্মী রাসেল আহমদের সঙ্গে প্রাইভেট কার চলাচল নিয়ে বিএনপির সদস্য মনির আহমদের কথা কাটাকাটি হয়। এ ঘটনায় পর দুপুর ১ টায় আওয়ামীলীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। পরে আওয়ামীলীগ নেতা কর্মীরা হরতাল বিরোধী মিছিল বের করে। এ সময় দু'দলের মধ্যে সংঘর্ষ বাধে। আহতদের মধ্যে শুধু রিকশা চালক জসিম উদ্দিনের (৩১) নাম জানা গেছে। ওসমানীনগর থানার ওসির দায়িত্বে থাকা উপ-পরিদর্শক (এসআই) শাহাদত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রায় আধঘন্টা ধরে দু'দলের মধ্যে সংঘর্ষ চলে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ দুই রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করেছে বলে জানান শাহাদাত হোসেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৬২৩ঘ.