২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাশিদুল-স্মৃতি ৭ দিনের রিমান্ডে

জুরাইনে মা ও দুই সন্তানের মৃত্যুর ঘটনায় আত্মহত্যা প্ররোচণার অভিযোগে করা মামলায় নিহত ফারজানা কবির রিতার স্বামী রাশিদুল কবির ও তার দ্বিতীয় স্ত্রী রাজিয়া সুলতানা স্মৃতিকে জিজ্ঞাসাবাদের জন্য নিজেদের হেফাজতে পেয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2010, 11:23 AM

Updated : 25 Aug 2022, 12:50 PM

ঢাকা, জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জুরাইনে মা ও দুই সন্তানের মৃত্যুর ঘটনায় আত্মহত্যা প্ররোচণার অভিযোগে করা মামলায় নিহত ফারজানা কবির রিতার স্বামী রাশিদুল কবির ও তার দ্বিতীয় স্ত্রী রাজিয়া সুলতানা স্মৃতিকে জিজ্ঞাসাবাদের জন্য নিজেদের হেফাজতে পেয়েছে পুলিশ। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শেখ মাহবুবুর রহমান শনিবার তাদের ১০ দিন হেফাজতে (রিমান্ড) নেওয়ার আবেদন করেন। একই সময়ে তাদের পক্ষে জামিন আবেদন করা হয়। শুনানি শেষে ঢাকার মুখ্য মহানগর আদালতের হাকিম মো. নজরুল ইসলাম সাত দিন মঞ্জুর করেন। এর আগে সকাল ৯টায় গুলশানে পিজ্জা হাটের সামনে থেকে স্মৃতি ও রাশিদুলকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। এর মধ্য দিয়ে এ মামলার সব আসামিকে গ্রেপ্তার সম্পন্ন হয়। ওদিকে এ মামলায় আগে গ্রেপ্তার হওয়া অপর ছয়জনের মধ্যে শনিবার পাঁচজনকে আরো তিনদিনের হেফাজতে নেওয়ার আদেশ দিয়েছে একই আদালত। এই পাঁচজন হলেন