বেনাপোল, জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের মাকর্সবাদী কমিউনিস্ট পার্টি সিপিএম সমর্থিত শ্রমিক সংগঠন সিটু'র ডাকা 'বন্ধ'র কারণে শনিবার বেনাপোল বন্দরে ভারত থেকে আমদানি বন্ধ রয়েছে। তবে বাংলাদেশ থেকে ভারতে রপ্তানি চালু রয়েছে।
ভারতের পেট্রাপোল সিএন্ডএফ স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সেক্রেটারী কার্তিক চক্রবর্তী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ভারতে পেট্রোলিয়াম পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সিপিএম সমর্থিত শ্রমিক সংগঠন সিটু শনিবার সকাল-সন্ধ্যা বন্ধ ডেকেছে। এই বন্ধের সমর্থনে পেট্রাপোল বন্দরে বিক্ষোভ সমাবেশ করে বাংলাদেশ অভিমুখী রপ্তানী পণ্যবাহী ট্রাকগুলো আটকে দিয়েছে।"
বেনাপোল চেকপোস্ট কাস্টমস কার্গো শাখার পরিদর্শক সিনহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার সকাল থেকে বেলা ১২টা পর্যন্ত বাংলাদেশ থেকে ৩০টি ট্রাক পণ্য নিয়ে ভারতে প্রবেশ করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/আরএ/১৫০৪ঘ.
bdnews24