২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবি সাংবাদিক সমিতির রজতজয়ন্তীর প্রস্তুতি কমিটি

ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ২৫ বছর পূর্তি উদযাপন উপলক্ষে সমিতির প্রতিষ্ঠাতা সদস্য এবং এনটিভির প্রধান বার্তা সম্পাদক খায়রুল আনোয়ার মুকুলকে আহবায়ক করে একটি প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2010, 06:07 PM

Updated : 25 Aug 2022, 12:45 PM

ঢাকা, জুন ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ২৫ বছর পূর্তি উদযাপন উপলক্ষে সমিতির প্রতিষ্ঠাতা সদস্য এবং এনটিভির প্রধান বার্তা সম্পাদক খায়রুল আনোয়ার মুকুলকে আহবায়ক করে একটি প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার দুপুরে টিএসসি ক্যাফেটেরিয়ায় সমিতির প্রতিষ্ঠাতা সদস্য, সাবেক সভাপতি-সাধারণ সম্পাদক এবং বর্তমান নেতৃবৃন্দের এক মতবিনিময় সভায় এ কমিটি গঠন করা হয়। আগামী ২ জুলাই প্রস্তুতি কমিটির পরবর্তী সাধারণ সভা হবে। সভায় সমিতির সাবেক ও বর্তমান সব সদস্যকে উপস্থিত থাকতে প্রস্তুতি কমিটির পক্ষ থেকে অনুরোধ জানানো হয়। ২৫ বছর পূর্তি উপলক্ষে সব প্রয়োজনে ০১৫৫২-৩৮৯২০৮ বা ০১৭১২-৯৯৬৫১৯ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএ/২৩৫০ ঘ.