টাঙ্গাইল, জুন ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টাঙ্গাইলের বাসাইল উপজেলার হাবলা উত্তরপাড়া থেকে শুক্রবার এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত ফারজানা আক্তার (৬) এলাকার লোকমান হোসেনের মেয়ে। ধর্ষণের পর তাকে খুন করেছে বলে ধারণা করছে এলাকাবাসী।
বাসাইল উপজেলা ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম খান মন্টু জানান, দুপুর থেকে ফারজানাকে পাওয়া যাচ্ছিল না। বিভিন্নস্থানে খোঁজার পর বিকাল ৫টার দিকে বাড়ির পাশে একটি পাটক্ষেতে তার রক্তাক্ত লাশ পাওয়া যায়।
বাসাইল থানার ওসি গোলাম মোস্তফা জানান, মেয়েটিকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে এলাকাবাসী ধারণা করছে। মামলার প্রস্তুতি চলছে। এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৫৭ ঘ.
bdnews24