২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদক ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস শনিবার

মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস ২৬ জুন শনিবার। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও নানা আয়োজনে দিবসটি পালিত হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2010, 03:18 PM

Updated : 25 Aug 2022, 12:46 PM

ঢাকা, জুন ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস ২৬ জুন শনিবার। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও নানা আয়োজনে দিবসটি পালিত হবে। এ বছর দিবসটির প্রতিপাদ্য হচ্ছে 'যুবসমাজ ও স্বাস্থ্য' এবং শ্লোগান 'মাদক পরিহার করুন স্বাস্থ্য নিয়ে ভাবুন'। এ উপলক্ষে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। দিবসটি পালনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে। অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ সব কর্মসূচির মধ্যে রয়েছে- শনিবার সকাল পৌনে ৯টা থেকে পৌনে ১০টা পর্যন্ত জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন, সকাল সাড়ে ১০টায় শিল্পকলা একাডেমীতে আলোচনা সভা, রাজধানীর ৩৪টি স্পটে মাদক বিরোধী বিলবোর্ড, ব্যানার, প্লাকার্ড ও ফেস্টুন দিয়ে সড়কদ্বীপ সাজানো হবে, মাদক বিরোধী পোষ্টার, স্টিকার এবং লিফলেট বিতরণ। রাষ্ট্রপতি তার বাণীতে বলেন, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে মাদকের নেতিবাচক প্রভাব মারাত্মক। মাদকের অপব্যবহারে যুবসমাজ বিপথগামী হয়ে পড়ছে। এর ফলে পারিবারিক শান্তি ও সামাজিক মূল্যবোধ বিঘি