কুষ্টিয়া, জুন ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুষ্টিয়া সদর উপজেলার বালিয়াপাড়া গ্রামে বৃহস্পতিবার ভোররাতে র্যাবের সঙ্গে কথিক বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছেন।
নিহতের নাম এহসান কাজী (৩৮)। তার বাড়ি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কাঁচেরকোল গ্রামে।
র্যাবের দাবি- নিহত এহসান কাজী নিষিদ্ধ চরমপন্থী সংগঠন গণমুক্তি ফৌজের আঞ্চলিক নেতা ছিলেন। দলটির শীর্ষ নেতা মুকুল ও শাহীনের অবর্তমানে তিনি দল পরিচালনা করছিলেন।
পুলিশ জানিয়েছে, এহসান কাজীর বিরুদ্ধে কুষ্টিয়া ও ঝিনাইদহের বিভিন্ন থানায় হত্যাসহ আটটি মামলা আছে।
র্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের মেজর জাকির হোসেন সাংবাদিকদের জানান, বালিয়াপাড়া গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কয়েকজন চরমপন্থী বড় ধরনের নাশকতার জন্য গোপন বৈঠক করছিলো
bdnews24