২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিচু জমি ভরাটকারীদের বিরুদ্ধে মামলা হচ্ছে: মান্নান

যারা নিচু জমি ভরাট করছে তাদের বিরুদ্ধে প্রাকৃতিক জলাধার সংরক্ষণ আইন-২০০০ এর আওতায় মামলা দায়ের করা হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2010, 08:01 AM

Updated : 25 Aug 2022, 12:41 PM

ঢাকা, জুন ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফেঅর ডটকম)- যারা নিচু জমি ভরাট করছে তাদের বিরুদ্ধে প্রাকৃতিক জলাধার সংরক্ষণ আইন-২০০০ এর আওতায় মামলা দায়ের করা হচ্ছে। গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান এ কথা জানিয়ে বলেন, "বর্তমানে নিচু জমি ভরাট কার্যক্রম বন্ধ করার লক্ষ্যে মামলা দায়ের করা হচ্ছে এবং এই প্রক্রিয়া চলমান আছে।" জাতীয় সংসদের বুধবারের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে আব্দুল মান্নান খান এ কথা বলেন। ঢাকা-১০ আসনের সাংসদ এ কে এম রহমতুল্লাহর এক প্রশ্নের জবাবে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আরো বলেন, "কতিপয় ব্যক্তি ও বেসরকারি উদ্যোক্তা ঢাকা শহরের চারপাশে বিভিন্ন নিচু জমি নামে-বেনামে ভরাট কার্যক্রম পরিচালনা করছে।" কুড়িগ্রাম-৩ আসনের সাংসদ এ কে এম মাইদুল ইসলামের আরেক প্রশ্নের জবাবে আব্দুল মান্নান খান জানিয়েছেন, ঢাকার দু'টি বিমান বন্দর এলাকায় বিমান উড্ডয়ন ও অবতরণের ক্ষেত্রে ঝুকিপূর্ণ ভবনগুলো যাচাইয়ের জন্য গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় কমিটি গঠন করেছে। এই কমিটির সিদ্ধান্তের আলোকে রাজউক প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। রংপুর-১ আসনের সাংসদ হোসেন মকবুল শাহরিয়ারের এক প্রশ্নের জবাবে গণপূর্ত প্রতিমন্ত্রী জানান, ২০০৭ সাল থেকে রাজউকের সব কর্মকর্তা ও কর্মচারীর সম্পত্তির হিসাব মন্ত্রণালয়ে সংরক্ষিত আছে। বরিশাল-২ আসনের সাংসদ মনিরুল ইসলামের প্রশ্নের জবাবে তিনি জানান, এই সরকারের সময় রাজউকে মোট ১৩টি বিভাগীয় মামলা দায়ের করা হয়েছে। ইতিমধ্যে রাজস্ব খাতের তিন জন এবং উন্নয়ন খাতের তিন জনকে বরখাস্ত করা হয়েছে। তিনি জানান, তত্ত্বাবধায়ক সরকারের সময় ট্রুথ কমিশনে উপস্থিত হয়ে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী ইকবাল হোসেন মজুমদার, তত্ত্বাবধায়ক প্রকৌশলী কাজী হাসান বিন শামস্, নির্বাহী প্রকৌশলী নুরুল আমিন ভূইয়া, সহকারি প্রকৌশলী মো. ইলিয়াস তাদের দোষ স্বীকার করায় তাদের বিরুদ্ধে মামলা করার কার্যক্রম চলছে। কিশোরগঞ্জ-৩ আসনের সাংসদ মুজিবুল হকের প্রশ্নের জবাবে তিনি জানান, পূর্বাচল নতুন শহর প্রকল্পে তিন কাঠা আয়তন প্লটের প্রতি কাঠার পূর্বের মূল্য ছিলো দেড় লাখ টাকা এবং প্রস্তাবিত মূল্য নির্ধারণ করা হয়েছে দু'লাখ টাকা। পাঁচ কাঠা প্লটের প্রতি কাঠার পূর্বের মূল্য ছিলো এক লাখ ৬৫ হাজার টাকা এবং প্রস্তাবিত মূল্য নির্ধারণ করা হয়েছে দু'লাখ ২৫ হাজার টাকা। সাড়ে সাত কাঠা প্লটের কাঠা প্রতি মূল্য ছিলো এক লাখ ৭৫ হাজার টাকা এবং প্রস্তাবিত মূল্য নির্ধারণ করা হয়েছে আড়াই লাখ টাকা। দশ কাঠা প্লটের কাঠা প্রতি মূল্য ছিলো দু'লাখ টাকা এবং প্রস্তাবিত মূল্য নির্ধারণ করা হয়েছে তিন লাখ টাকা। স