২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দল নয়, দোষীদের বিচার হবে

যুদ্ধাপরাধীর বিচারের নামে সরকার কোনো দলকে কাঠগড়ায় দাঁড় করাতে চায় না বলে মন্তব্য করেছেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2010, 02:48 PM

Updated : 25 Aug 2022, 12:37 PM

ব্রাহ্মণবাড়িয়া, জুন ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুদ্ধাপরাধীর বিচারের নামে সরকার কোনো দলকে কাঠগড়ায় দাঁড় করাতে চায় না বলে মন্তব্য করেছেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম। মঙ্গলবার বিকালে ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতি আয়োজিত এক সুধী সমাবেশে তিনি বলেন, আইনের শাসন প্রতিষ্ঠার স্বার্থে যুদ্ধাপরাধীদের বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে। যারা দোষী তাদেরই বিচার হবে। আইনমন্ত্রী বলেন, যুদ্ধাপরাধীদের বাঁচাতেই বিরোধী দল হরতাল ডেকেছে। হরতাল-অবরোধসহ নানা ষড়যন্ত্রের মাধ্যমে যুদ্ধাপরাধীদের বিচার বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। কামরুল বলেন, '৭৫ পরবর্তী সরকারগুলো যুদ্ধাপরাধীদের মন্ত্রী, প্রধানমন্ত্রী বানিয়ে পুরস্কৃত করেছে। দালাল আইন বাতিল করে ২০ হাজার দালালকে জেল থেকে ছেড়ে দিয়েছে। ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির স