২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অপহরণের অভিযোগে ৫ ছাত্রলীগ নেতাকর্মী গ্রেপ্তার

রাজশাহী মেডিক্যাল কলেজের (রামেক) ডেন্টাল চিকিৎসক পরিষদের সভাপতিকে অপহরণ ও নির্যাতনের অভিযোগে ছাত্রলীগের পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2010, 02:42 PM

Updated : 25 Aug 2022, 12:37 PM

রাজশাহী, জুন ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজশাহী মেডিক্যাল কলেজের (রামেক) ডেন্টাল চিকিৎসক পরিষদের সভাপতিকে অপহরণ ও নির্যাতনের অভিযোগে ছাত্রলীগের পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার রাত ১০টার দিকে নগরীর বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ। আটককৃতরা হলেন- রামেক শাখা ছাত্রলীগের সভাপতি সম্পদ কুমার দত্ত, সাবেক সাধারণ সম্পাদক ও শিক্ষানবিশ চিকিৎসক পরিষদের সভাপতি শাহ আলম সিদ্দিকী লালন, ছাত্রলীগ নেতা সন্দীপ কুমার মৈত্র, কর্মী নাহিদুজ্জামান ও নির্ঝর মণ্ডল অলয়। মঙ্গলবার রাজপাড়া থানার সহকারি উপ-পরিদর্শক (এসআই) মুস্তাক আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোববার ভাংচুরের সময় রামেক এর শিশু সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. নওশাদ আলীকে লাঞ্ছিত করার ঘটনায় করা মামলায় এদের গ্রেপ্তার দেখানো হয়েছে। পরে আদালতে পাঠানো হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সোমবার রাত সাড়ে ৮টার দিকে সংজ্ঞাহীন অবস্থায় ডেন্টাল চিকিৎসক পরিষদ সভাপতি ডা. রেজাউল করিম রকিকে রামেক সংলগ্ন ঘোষপাড়া মোড়ের রাস্তা থেকে উদ্ধার করে স্থানীয়রা। রামেক শিক্ষার্থীরা জানান, স