সাভার, জুন ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চাঁদা না দেওয়ায় কুয়েত থেকে পাঁচদিন আগে দেশে ফেরা সাভারের এক ব্যক্তিকে প্রকাশ্যে গুলি হত্যা করেছে দুর্বৃত্তরা।
দুর্বৃত্তদের হামলায় আহত হয়েছে আরো পাঁচজন।
মঙ্গলবার দুপুরে সাভারের দক্ষিণ শ্যামপুর এলাকায় এই ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী দুর্বৃত্তদের ব্যবহৃত চারটি গাড়িতে আগুন দেয়।
ঘটনার পর ওই এলাকায় অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
নিহত এখলাছ উদ্দিন (৪৫) দক্ষিণ শ্যামপুর মহল্লার বাসিন্দা।
সাভার থানার উপ-পরিদর্শক (এসআই) হাফিজুর রহমান সাংবাদিকদের জানান, দক্ষিণ শ্যামপুর মহল্লার এখলাছের বাড়িতে দুপুরে চারটি গাড়িতে করে ৫০/৬০ জন অস্ত্রধারী হামলা চালায়।
এসআই জানান, ২৯ শতাংশ জমির দখল নিয়ে এখলাছের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেছিলো দুর্বৃত্তরা। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়।
দুর্বৃত্তরা বাড়ির পাঁচজনকে পিটিয়ে জখম করে। এরা হলেন- এখলাছের চাচাতো ভাই মতিউর রহমান, আফসার উদ্দিন, মনির হোসেন, জয়নাল ও শওকত আলী। এদের স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী দুর্বৃত্তদের ধাওয়া করলে গাড়ি রেখে তারা পালিয়ে যায়। পরে এলাকাবাসী তাদের ফেলে যাওয়া দুটি ট্রাক, একটি পিকআপ ও একটি প্রাইভেটকারে আগুন ধরিয়ে দেয়।
এসআই হাফিজ জানান, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
তিনি জানান, এ ঘটনায় এখলাছের চাচাতো ভাই জয়নাল বাদি হয়ে ২৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ২০-২৫ জনকে আসামি করে সাভার থানায় একটি হত্যা মামলা করেছেন।
নিহতের ছোট ভাই তারা মিয়া জানান, তাদের পৈত্রিক ২৯ শতাংশ জমি স
bdnews24