২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংসদের অধিবেশন পর্যবেক্ষণে পিএ সাংমা

ভারতের লোকসভার সাবেক স্পিকার পিএ সাংমা সংসদ অধিবেশন পর্যবেক্ষণ করছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2010, 10:46 AM

Updated : 25 Aug 2022, 12:35 PM

ঢাকা, জুন ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের লোকসভার সাবেক স্পিকার পিএ সাংমা সংসদ অধিবেশন পর্যবেক্ষণ করছেন। সোমবার বিকাল চারটার পরে স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে প্যানেল চেয়ারম্যান ফজলে রাব্বী মিয়ার সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়। অধিবেশনের শুরুতেই স্পিকারের দায়িত্বে থাকা ফজলে রাব্বী মিয়া বলেন, "সংসদের অধিবেশন পর্যবেক্ষণের জন্য উপস্থিত রয়েছেন ভারতের লোকসভার সাবেক স্পিকার পিএ সাংমা।" মুক্তিযুদ্ধে পি এ সাংমার অসামান্য অবদানের কথা স্মরণ করে গভীর কৃতজ্ঞতা জানান ফজলে রাব্বী মিয়া। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এসএএ/কেএমএস/১৬৪৪ ঘ.