২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

মাদারীপুর শহরের খাগদী বাসস্ট্যান্ড এলাকায় সোমবার সকালে ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে মোটরসাইকেল চালক নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2010, 07:57 AM

Updated : 25 Aug 2022, 12:35 PM

মাদারীপুর, জুন ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদারীপুর শহরের খাগদী বাসস্ট্যান্ড এলাকায় সোমবার সকালে ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে মোটরসাইকেল চালক নিহত হয়েছে। নিহত রবিউল তালুকদার (২৫) সদর উপজেলার খাগছাড়া গ্রামের গিয়াসউদ্দিন তালুকদারের ছেলে। মাদারীপুর থানার ওসি মো.কায়ুম আলী সরদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বলেন, "সকাল ১০ টার দিকে রবিউল দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় খাগদী বাসস্ট্যান্ডে একটি ভ্যানের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই মারা যান।" এ ব্যাপারে মাদারীপুর থানায় একটি মামলা করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/কেএমএস/১৩৫১ ঘ.