২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে ড্রাম বিস্ফোরণে নিহত ১

গাজীপুর সদরের ভবানীপুর এলাকায় শনিবার বিকালে একটি সিরামিক কারখানায় ড্রাম বিস্ফোরণে একজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো দু'জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2010, 04:35 PM

Updated : 25 Aug 2022, 12:25 PM

গাজীপুর, জুন ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুর সদরের ভবানীপুর এলাকায় শনিবার বিকালে একটি সিরামিক কারখানায় ড্রাম বিস্ফোরণে একজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো দু'জন। নিহত নুরুল আমিন মৃধা (৩৮) ফার সিরামিকস নামের কারখানাটির শ্রমিক ছিলেন। তিনি গাজীপুরের শ্রীপুর উপজেলার টেপিরবাড়ি গ্রামের তহর উদ্দিনের ছেলে। আহত হয়েছেন কারখানার সিনিয়র টেকনিশিয়ান আক্তার হোসেন (৩৫) ও লেদম্যান মো. জুয়েল (২৬)। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। কারখানার মেনটেইন্যান্স অফিসার মো. মহিউদ্দিন জানান, বিকাল সাড়ে ৩টার দিকে কারখানা চত্বরে একটি কেমিক্যালের ড্রাম খুলছিলেন আক্তার হোসেন ও জুয়েল। পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন নুরুল আমিন। এ সময় বিকট শব্দে ড্রামের বিস্ফোরণ হয়। গাজীপুর সদর হাসপাতালে নেওয়ার পথে নুরুল আমিন মারা যান। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. হাফিজ উদ্দিন জানান, অতিরিক্ত রক্তক্ষরণে নুরুল আমিনের মৃত্যু হয়েছে। জয়দেবপুর থানার ওসি আব্দুর রশিদ বলেন, এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২১৪ ঘ.