ঢাকা, জুন ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনার পায়ে একটি সফল অস্ত্রোপচার করা হয়েছে।
শুক্রবার সকালে গণভবনে এ অস্ত্রোপচার করা হয়।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ এ কথা জানিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ''প্রধানমন্ত্রীর পায়ে একটি ছোট ধরনের অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। চিকিৎসব কমল বোস সফল অস্ত্রোপচার করেন।''
তিনি জানান, প্রধানমন্ত্রী সুস্থ রয়েছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রোববার পর্যন্ত পূর্ণ বিশ্রামে থাকতে চিকিৎসক পরামর্শ দিয়েছেন বলেও জানান প্রেস সচিব।
আবুল কালাম আজাদ বলেন, ''আশু আরোগ্য কামনায় প্রধানমন্ত্রী দেশবাসীর দোয়া চেয়েছেন।''
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/কেএমএস/১৩১৫ ঘ.
bdnews24