২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদ্রাসার সভাপতি অর্থ আত্মসাতের মামলায় গ্রেপ্তার

মাদ্রাসার গাছ বিক্রির টাকা আত্মসাতের অভিযোগে নাটোরের গুরুদাসপুর উপজেলার পুরুলিয়া দারুল উলুম দাখিল মাদ্রাসার ব্যবস্থাপনা কমিটির সভাপতিকে বৃহস্পতিবার গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2010, 03:32 PM

Updated : 25 Aug 2022, 12:19 PM

নাটোর, জুন ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদ্রাসার গাছ বিক্রির টাকা আত্মসাতের অভিযোগে নাটোরের গুরুদাসপুর উপজেলার পুরুলিয়া দারুল উলুম দাখিল মাদ্রাসার ব্যবস্থাপনা কমিটির সভাপতিকে বৃহস্পতিবার গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতের নাম- জামাল হোসেন। পুলিশ জানায়, মাদ্রাসার দাতা সদস্য আজিজ প্রামাণিক গত বছর জামাল হোসেনের বিরুদ্ধে মামলাটি করেন। মামলায় অভিযোগ করা হয়, জামাল হোসেন গত বছর মাদ্রাসার দুটি মেহগনি গাছ বিক্রি করে ১ লাখ ৫ হাজার টাকা মাদ্রাসার তহবিলে জমা না দিয়ে নিজে আত্মসাত করেন। গুরুদাসপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম জানান, জামল হোসেনকে আদালতে হাজির করার পর বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমএসবি/২১২৪ ঘ.