ফরিদপুর, জুন ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পরারণ গ্রামে বৃহস্পতিবার বজ্রপাতে দুই দিনমজুরের মৃত্যু হয়েছে।
এরা হলেন- নাটোর জেলার মানিকপুর গ্রামের মো. কাবিল (২৫) ও মনিরুল ইসলাম (২৫)।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পুলিশ জানায়, এই দুজন ওই গ্রামের জালাল ফকিরের জমিতে কাজ করছিলেন। প্রচণ্ড বজ্রসহ ঝর-বৃষ্টি শুরু হলে তারা জালাল ফকিরের বাড়িতে আশ্রয় নেন। বেলা সাড়ে ১১টার দিকে বাড়িতে বজ্রপাতে ঘটনাস্থলে তারা মারা যান।
ভাঙ্গা থানার ওসি রফিকুল ইসলাম জানান, নিহতদের লাশ নাটোরের গ্রামের বাড়ি নিতে প্রত্যেকের জন্য তিন হাজার টাকা করে দিয়েছে জেলা প্রশাসন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮৩৬ ঘ.
bdnews24