২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পোলিং এজেন্ট বের করে দেওয়া হয়নি: সিইসি

পোলিং এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ নাকচ করে দিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা বলেছেন, দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া চট্টগ্রামের নির্বাচন শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2010, 12:20 PM

Updated : 25 Aug 2022, 12:20 PM

ঢাকা, জুন ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পোলিং এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ নাকচ করে দিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা বলেছেন, দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া চট্টগ্রামের নির্বাচন শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। তিনি বলেন, "কোনো পোলিং এজেন্ট বের করে দেওয়া হয়নি। ভিডিও ফুটেজ দেখে তা নিশ্চিত হওয়া গেছে। এ বিষয়ে ছয়টি অভিযোগ এসেছিলো। তাৎক্ষণিকভাবে সেগুলোর বিষয় ব্যবস্থা নেওয়া হয়েছে।" বৃহস্পতিবার ঢাকায় নির্বাচন কমিশন কার্যালয়ে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন নিয়ে সিইসি সাংবাদিকদের এ কথা বলেন। সিইসি শামসুল হুদা শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণের জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান। এ সময় নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন সেখানে উপস্থিত ছিলেনন। ভোটগ্রহণ শেষ হওয়ার পরপরই ২০টি কেন্দ্রে বিএনপি সমর্থিত চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের প্রার্থী এম মনজুর আলমের পোলিং এজেন্টদের ঢুকতে না দেওয়ার বিষয়ে তার প্রধান নির্বাচনী সমন্বয়ক আমীর খসরু মাহমুদ চৌধুরী অভিযোগ করেন। মহানগর বিএনপির সভাপতি আমীর খসরু বলেন, "প্রশাসন ও দলীয় লোক দিয়ে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বাধাগ্রস্ত করা হয়েছে। এ পর্যন্ত ২০টি কেন্দ্রের খবর আমরা পেয়েছি যেখানে মনজুরের পোলিং এজেন্টদের ঢুকতে দেওয়া হয়নি।" কোথাও কোথাও মনজুরের এজেন্টকে বের করে দেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি। এর আগে সকালে বিএনপি নেতা আবদুল