ঢাকা, জুন ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২০০৯ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষায় নয় শিক্ষার্থীর সংশোধিত ফল প্রকাশ করা হয়েছে।
বুধবার এক সরকারি তথ্যবিবরণীতে এ কথা জানানো হয়।
এতে বলা হয়, মেধা তালিকায় উত্তীর্ণ হয়েছে রাজবাড়ি জেলার রাজবাড়ি সরকারী উচ্চ বিদ্যালয়ের মো. রিয়াশাদ আক্তার, মানিকগঞ্জ জেলার নয়াবাড়ি উচ্চ বিদ্যালয়ের মাহাবুব আহমেদ হৃদয়, নরসিংদীর ইউরিয়া সার কারখানা কলেজের মো. নাজমুল সাদাত এবং পলাশ সার কারখানা উচ্চ বিদ্যালয়ের প্রান্ত দত্ত।
এচাড়া সাধারণ বৃত্তিতে উত্তীর্ণ হয়েছে গাজীপুর জেলার গাজীপুর আদর্শ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের আহসানুল কবির সাব্বির এবং সাহাজ উদ্দিন সরকার, নরসিংদীর পলাশ সার কারখানা উচ্চ বিদ্যালয়ের মুজাদ্দিদ আলম, লিংকন ম্যাথিউজ গোমেজ, ইউরিয়া সার কারখানা উচ্চ বিদ্যালয়ের মো. সাকিউর রহমান এবং ঢাকা জেলার রেডিও কলোনী স্কুলের সুলতানা তৌহিদা সীমা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এইচএ/০০৫৪ ঘ.
bdnews24